জনপ্রিয় ডেস্ক : প্রধানমন্ত্রীকে
উদ্দেশ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘পেট্রোলবোমা যেই মারুক, তা প্রতিরোধ করার দায়িত্ব আপনার। সবকিছু যদি খালেদা জিয়াই করতে পারে
তবে আপনি প্রধানমন্ত্রী আছেন কেন? আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব
সব আপনার হাতে। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন।’ শান্তির
দাবিতে মতিঝিল অবস্থান কর্মসূচির ৪০তম দিন রোববার মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন। তিনি
বলেন, ‘ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন, কিন্তু
আমাকে নতো করাতে পারবেন না। ৪০ দিন ধরে রাস্তায় আছি, প্রয়োজনে
আরো ৪০ দিন থাকবো। নয় মাস যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানের সঙ্গে যদি আমরা আলোচনা
করে থাকতে পারি, তাহলে আপনি কেন দেশে শান্তির জন্য আলোচনা
করতে পারবেন না?’ কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের
খবর আপনি জানেন না বলেই আমাকে চেনেন না। আপনার পিতা বঙ্গবন্ধু আমাকে চিনতেন।
বঙ্গবন্ধুর পদতলে ১ লক্ষ ৪ হাজার অস্ত্র দিয়েছিলাম। এসব অস্ত্র টাঙ্গাইল থেকে ঢাকা
আনতে ৩ মাস সময় লেগেছিল। তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি একজন মুক্তিযোদ্ধা,
আপনার পিতার হত্যার প্রতিবাদকারী হিসেবে আবারও অনুরোধ করছি
আলোচনা করুন। শান্তির জন্য আলোচনায় কোনো পরাজয় নাই।’ তিনি আরো বলেন, ‘যতোদিন
দেশে শান্তি না আসবে ততোদিন আমাদের সংগ্রাম চলবে।’ ভারত সরকারের
উদ্দেশে বঙ্গবীর বলেন,
‘একতরফা নির্বাচনে সায় দিয়ে আপনারা বাংলাদেশে একটি সরকার
বসিয়েছেন। তাদেরকে এখনো সমর্থন করলে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে ভারত মুছে যাবে।
শুধু নরেন্দ্র মোদি নয়, দেশে শান্তি ফিরে না আসা পর্যন্ত
বর্তমান জননিন্দিত সরকারের আমন্ত্রণে বিশ্বের কোনো নেতার এই দেশে আসা ঠিক হবে না।’
এসময় দলমত নির্বিশেষে সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
পালন করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় আরো উপস্থিত
ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী, দলের
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক ইকবাল
সিদ্দিকী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৯ মার্চ, ২০১৫
নিজেকে চেনালেন কাদের সিদ্দিকী
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন