প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
নবম কারাবন্দী দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,পর্তুগাল। এ উপলক্ষে ৮ মার্চ পর্তুগালের
রাজধানি লিসবনের একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।পর্তুগাল বিএনপির
সিনিয়ার সহসভাপতি নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক ইউসুফ
তালুকদার পরিচালনায় সভা অনুষ্টিত হয়। গত রবিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সাধারন সম্পাদক মহিন
উদ্দিন সহ বক্তারা বলেন, রাজনৈতিক
উদ্দেশ্য প্রাণোদিত হয়ে ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন অবৈধ মঈনউদ্দিন-ফরুউদ্দিন
সরকার মধ্য রাতে ক্যান্টনমেন্টের ৬ শহীদ মইনুল রোডের সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে তুলি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে
যায়। তার পর শুরু হয় তারেক রহমানের উপর অত্যাচার আর মিথ্যা মামলা আর কয়েক দফা
রিমান্ডে নিয়ে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন। জনাব তারেক রহমান যাতে কখনও
বাংলাদেশের নেতৃত্বে আসতে না পারে তার জন্য এটা ছিল পরিকল্পিত আক্রমন। নেতৃবৃন্দ
আরো বলেন, ‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ’ এখন আওয়ামীলীগের বিজ্ঞাপনের ব্যানার। কিন্তু ‘তারেক
রহমানের ৭ মার্চের কারাবন্দি দিবস’ বেদনা সিক্ত
বাংলাদেশের মানুষের গণআন্দোলনের অনুপ্রেরণা, আন্দোলনকারী
জনগণের লাশের স্তুপ মাড়িয়ে সারাদেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে প্রধানমন্ত্রী অবৈধ
ক্ষমতা টিকিয়ে রাখার প্রানান্তকর কুৎসিত অপচেষ্টায় বাংলাদেশ নামক এই জনপদ এখন
মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ভয়ঙ্কর এই পুলিশী রাষ্ট্রে জনগণ আইন-আদালতের প্রতি
আস্থা হারিয়ে ফেলেছে। গণতন্ত্রের শরীরে এতো রক্তপাত জনগণ ইতোপূর্বে কখনো প্রত্যক্ষ
করেনি। আমরা শাসকগোষ্ঠীকে আবারো স্মরণ করিয়ে দিতে চাই-যুক্তির বিরুদ্ধে শক্তি
প্রয়োগ কখনোই শুভ ফল বয়ে আনবে না, বিবৃতিতে সাবেক ছাএদল
নেতা রনি মোহাম্মদ, আল-মাসুদ সুমন,সাব্বির আহমেদ, এ বি সামাদ বলেন
সাম্প্রতিককালে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ
তার পুত্র রেজওয়ানুলকে গুলি করে হত্যা করে; স্ত্রী-পুত্র-কন্যাকে
গুলিবিদ্ধ করে। ফেনীতে ছাত্রদল নেতা আরিফকে গ্রেফতার করতে গিয়ে তার বৃদ্ধ পিতা
মফিজুর রহমানকে পিটিয়ে হত্যা করে যৌথবাহিনী। এজাতীয় অসংখ্য হত্যাকান্ডের প্রত্যেক
ঘটনায় উল্টো পুলিশ নিহতদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। কোন অভিযোগ ছাড়াই গতরাতে
জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা পশ্চিমের সভাপতি ইমরান তালুকদার এবং কেন্দ্রীয়
কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে ডিবি পুলিশ পরিচয়ে
বাসা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির না আমরা গভীরভাবে আতংকিত ও উদ্বিগ্ন। খোকনের
বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে আদালতে উপস্থাপনের দাবি জানাচ্ছি। পাশাপাশি
আানিসুর রহমান তালুকদার খোকন এবং ইমরান তালুকদারের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি জানায়।সভায় তারেক রহমানের জন্যে সবার
কাছে দোয়া চান। সভায় আরো বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির
সহসভাপতি এমদাদ মিয়া,মোহাম্মেদ লাবু, সহসাধারন সম্পাদক আমির সোহেল,বিএনপি নেতা
সাহাব উদ্দিন সাবেক ছাএদল নেতা মোহাম্মদ সৌরভ, এনামুল
হোসাইন রতন, মোহাম্মদ জহির, জহিরুল
ইসলাম, মোহাম্মদ হাবিব,সাইফুল
ইসলাম,মোশারফ,আবুল কাসেম প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৯ মার্চ, ২০১৫
পর্তুগাল বিএনপির কারাবন্দী দিবস পালন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন