লায়েবুর
রহমান : বিএনপি’র চেয়ারপার্সন ও
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্যিকী পালন এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর
সন্ধানের দাবীতে এক আলোচনা সভা কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে
অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগষ্ট রাত ১০টায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মনোয়ার
পাশা। সংগঠনের সহ-সভাপতি রাজন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিটু’র পরিচালনায়
অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আজ নাগরিকদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে।
প্রতিনিয়ত খুন সন্ত্রাস, নারী ধর্ষণ শিশু হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ ঘটছে। তার উপর
সরকারে জুলুম নির্যাতনের প্রতিবাদ করায় দেশের ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের
জেল জুলুম হয়রানী নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের অপকর্ম ঢাকতে দেশে
পুনরায় বাকশাল কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন এবং
একের পর এক মিডিয়া বন্ধ করার খেলায় মেতে উঠেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশের
টাকা লুটপাট করে সুইচ ব্যাংকসহ বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা করেছে। অন্যদিকে দেশের
অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে এবং শিল্প কারখানা, গার্মেন্টস
ফ্যাক্টরী একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কমে গেছে বিদেশী বিনিয়োগ বন্ধ হয়ে গেছে
মধ্যপ্রাচ্যসহ অন্যান্য শ্রম বাজার। প্রধান অথিতি আরো বলেন, সিলেটের জনপ্রিয় নেতা ও আধুনিক সিলেট নগরীর স্বপ্ন উপদেষ্টা নিখোঁজ এম
ইলিয়াছ আলী’র পথ চেয়ে অপেক্ষা করতে তার পরিবার তথা সিলেটবাসী। যতিদিন তার
সন্ধ্যান পাওয়া যাবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং তাকে ফিরে না ফেলে সরকারকে
চরম মূল্য দিতে হবে। সভায় প্রধান বক্তা ছিলেন-সান্তাকলমা বিএনপি’র সাধারণ সম্পাদক
মামুনুর রহমান মামুন। বিশেষ অতিথি’র বক্তব্য দেন মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান
উপদেষ্টা হারুন রসিদ,
শাহজাহান আহমদ,সাংগঠনিক সম্পাদক এম
লাইবুর রহমান। বিশেষ বক্তা-ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেস্টা আজমান
আহমদ। অন্যান্যের মধে বক্তব্য রাখেন- আবু সাহিন তালুকদার, হেলাল খাঁন, মজিদ আহমদ, সাহিন আনোয়ার, এম সামীম, রাজু আহমদ, মাহবুব আলী সুমন, রবিউল মিয়া, হোসাইন, ইমরান
আহমেদ, জুবেদ, দুলুদুলু মিয়া,
সামছুল আহমদ,আহমদ আলী। সভায় প্রধান
অতিথি বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখন পুলিশের বুলেটের
মাথায় আর পায়ের নীচে, স্বাধীনতা যখন স্বৈরাচারের ঘৃণ্য
ষড়যন্ত্রের শিকলে বন্দি, অর্থনীতি যখন তলানিতে, বহুদলীয় রাজনীতি যখন এক দুঃস্বপ্নের নাম, মানুষ
যখন দিশেহারা, দেশ যখন শাসকের নামে শোষকের হাতে বন্দী।
ঠিক তখনি আন্দোলনের অগ্নিবীণা হাতে স্বৈরাচার পতনের এক দফা দাবীতে দেশনেত্রী বেগম
খালেদা জিয়া জনতাকে নিয়ে এক পাহাড়সম দুর্ভেদ্য আন্দোলনের আগুণ ছড়িয়ে দেন টেকনাফ
থেকে তেতুলিয়ায়। তৃণমূল থেকে শুরু হয়ে ঢাকার রাজপথে নেত্রী ছিলেন এক স্পৃহা ও
আপসহীনতার মূর্ত প্রতীক । বার বার প্রধান মন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশকে
দিয়েছেন গণতন্ত্রের স্বাদ, অর্থনৈতিক সমৃদ্ধি, বহুদলীয় রাজনীতির নিশ্চয়তা, বিএনপি ও সকল অঙ্গ
সংগঠনকে করেছেন তৃণমূল থেকে শক্তিশালী। বাংলাদেশকে পৃথিবীতে করে দিয়েছেন জায়গা।
খালেদা জিয়ার ৭০তম জন্মদিন হয়ে উঠুক গণতন্ত্র মুক্তির সোপান।" দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার নেতৃত্বে আগামীদিনে একটি সুখী, সমৃদ্ধশালী,
গণতান্ত্রিক জাতীয়তাবাদের সরকার গঠনের জন্য "নির্দলীয় তত্ত্বাবধায়ক
সরকার" পুনর্বহাল ও তারুণ্যের অহংকার, আগামীদিনের
রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সিলেটের তথা বাংলার মা-মাটি ও
গনমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক
এম.ইলিয়াস আলীকে অবৈধ সরকারের গুমনামক কারাগার থেকে ফিরিয়ে আনতে সকল আন্দোলনে কাতালোনিয়া
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ দূর্বার আন্দোলন গড়ার সুদৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী হবার
শপথ গ্রহণ করেছে।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
বার্সেলোনা ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম জিয়ার জন্মবার্যিকী পালন
বার্সেলোনা ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম জিয়ার জন্মবার্যিকী পালন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন