বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি
আরব : ইসলামী উন্নয়ন
ব্যাংক (আইডিবি) আয়োজিত ৭দেশের আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
ম্যাচে বাংলাদেশ কনস্যুলেটকে ৭উইকেটে পরাজিত
করে শিরোপা
শ্রিলংকা কনস্যুলেট দল। গত ১৮ ডিসেম্বর শুক্রবার
বিকালে জেদ্দার আইডিবি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়
বাংলাদেশ দল। নির্ধারিত ১২ওভারে ৬উইকেট হারিয়ে ১১০রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১১রানের টার্গেট
নিয়ে খেলতে নেমে ৯ওভার ৩বলে ৪উইকেট
হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলংকা। ৪৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার নেন শ্রীলংকার রিনুস। ১৩ নভেম্বর শুরু হওয়া ৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ
কনস্যুলেট দল ছাড়াও ছিল পাকিস্তান কনস্যুলেট দল,
ভারতীয় কনস্যুলেট দল, শ্রীলঙ্কা কনস্যুলেট
দল, দক্ষিণ আপ্রিকা কনস্যুলেট
দল এবং আইডিবি ক্রিকেট দল। দক্ষিণ
আফ্রিকা এবং ভারতীয় দলকে হারিয়ে বাংলাদেশ দল ফাইনাল খেলা নিশ্চিত করেছিল। ফাইনাল
শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিবি-র আইটি ডাইরেক্টর
মোহাম্মদ বাগদাদী। তিনি অংশগ্রহণকারী সকল কনস্যুলেট দলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং
আগামীতে এমনি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। কনসাল জেনারেল এ.কে.এম শহীদুল করিম টুর্নামেন্টে
রানার্স-আপ হওয়ায় বাংলাদেশ দলের খেলোয়ারদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনে
দেশের মুখ উজ্জ্বল করতে তারা ভূমিকা
রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইডিবি-র কর্মকর্তাগণ ছাড়াও অংশগ্রহণকারী কনস্যুলেট-এর
কনসাল জেনারেলগণ এবং বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
জেদ্দা-র কনসাল জেনারেল এ.কে.এম শহীদুল করিম, কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন, কনসাল আজিজুর রহমান,
কনসাল রেজা-ই-রাব্বি, কনসাল মোঃ আলতাফ হোসেন,
ইংলিশ স্কুল চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ ফাইনাল
খেলা উপভোগ করেন। বাংলাদেশ কনস্যুলেট দলের অধিনায়কের
দায়িত্ব পালন করেন কাউন্সিলর শ্রম মোঃ মোকাম্মেল হোসেন। ১৫ সদস্যের দলের অন্যান্য খেলোয়রগণ
হচ্ছেন ইমরান শিকদার, আমিন খাদেম,
হানিফ মিয়া, সাগর খান, সোহেল রানা, হাসান ইমাম, রাশেদ আলম, জিয়াদ হোসাইন, মোহসিন মিয়া, তারেক সরকার, ইব্রাহিম সরকার, আজিজুল হক ও সোয়েব আহমেদ। অধিনায়ক
কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন দলের সকল খেলোয়ারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ব্যাপর
প্রচারে সহায়তার জন্যে মিডিয়া প্রতিনিধিগণকে সাধুবাদ দেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন