রনি মোহাম্মেদ (লিসবন,পর্তুগাল):
ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় ইউরোপে প্রবাসী বাংলাদেশীদের নতুন
ঠিকানা হয়ে উঠছে পর্তুগাল। অগ্রসর অর্থনীতির দেশ হয়েও মাঝ পথে ঋণ সংকটে পড়তে হয়ে
ছিল ইউরোজোনের এই দেশ পর্তুগাল। আর অর্থনীতির মন্দা কাটিয়ে ওঠায় নতুন
করে সৃষ্টি
হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। যারফলে একে নতুন সুযোগ হিসেবে দেখছেন ব্রাক সাজান।
পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সাথে ব্রাক সাজানের আলাপচারিার মাঝে খরচ ও মানের
বিবেচনায় পর্তুগাল হতে পারে বাংলাদেশীদের ইউরোপের নতুন এক ঠিকানা। বাংলাদেশের
যেকোনো বাংকের
মধ্যে প্রথম ব্রাক ব্যাংক সুম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ইউ.কে ও
ইউরোপের বিভিন্ন দেশের পর এই প্রথমবারের মত পর্তুগালে শুরু করতে যাচ্ছে ব্র্যাক
সাজানের মাধ্যমে তাদের কার্যক্রম। ইনস্ট্যান্ট মানি সার্ভিস ছাড়াও আছে ব্র্যাক
ব্যাংকের একাউন্টে মাত্র ১০ মিনিটে ও অন্যান্য বাংকের একাউন্টে
টাকা পাঠানো সহ
ব্র্যাক ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা। এ উপলক্ষে লিসবনের স্থানীয় মুন্ডিয়াল
হোটেলে বিকাল ৬টায় এক প্রেস ব্রিফিং ও মতবিনিময়ের আয়োজন করা হয়। এবং
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম এর বিভিন্ন দিক উপস্তিত প্রবাসীদের মধ্যে
তুলে ধরা হয়। এ সময় উপস্থিত
ছিলেন ব্রাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা
পরিচালক, সিইও আব্দুস সালাম এবং ব্রাক সাজান
এর কাস্টমার অভিযোগ কেন্দ্রের লিগেল এডভাইজার ইভান কাস্তিললো। প্রেস
ব্রিফিং এর মাধ্যমে প্রবাসীদের অতি দ্রুত ,নিরাপদে টাকা
পাঠানোর লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার
আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন
পর্তুগালের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জনাব সিদ্দিকুর রনি, জনাব আব্দুল্লাহ আল মামুন, জনাব মিজানুর রহমান,
জনাব মোহাম্মদ জামাল, জনাব আক্তার হোসেন,
জনাব সাইফুল ইসলাম সহ প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন বাংলা টিভির
জৈষ্ঠ সাংবাদিক সেলিম উদ্দিন, চ্যানেল আই পর্তুগালের
রিপোর্টার মোহাম্মেদ নুরুল্লাহ, জনপ্রিয় ২৪ পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মেদ এবং ডেইলি মুক্ত বাংলার প্রতিনিধি মাহবুব
সুয়েদ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন