বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ
কনস্যুলেটে মহান বিজয় দিবস ২০১৫ যথাযোগ্য
মর্যাদায় পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্হিত ছিলেন কনসাল জেনারেলএ.কে.এম
শহীদুলকরিম। গত ১৬ ডিসেম্বর কনস্যুলেট
প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বাণী হুবুহু পাঠ করে শুনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।মহামান্য রাষ্ট্রপতির প্রদও
বানী পাঠ করেন,কাউন্সেলর শ্রম,মোঃ মোকাম্মেল হোসেন,মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ
করেন,কাউন্সেলর রাজনৈতিক,আছিয়া খাতুন।মাননীয় পররাষ্ট্র
মন্ত্রির বানী পাঠ
করেন,কনসাল আলতাফ হোসেন।মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রির বানী পাঠ করেন, কনসাল হজ্জ জহিরুল ইসলাম। কনসাল
আজিজুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ গ্রহণ
করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচকগণ মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। জাতির জনক
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধে আত্ম উতসর্গকারী শহীদদের
আত্মার শান্তি কামনা করেন। সমাপনী বক্তৃতায় কানসাল জেনারেল এ.কে.এম শহীদুল করিম
সৌদি –আরব প্রবাসী বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন,দেশ এগিয়ে
যাচ্ছে।
আমাদের বৈদেশিক মূদ্রার রিজার্ভ সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক
পর্বে উপভোগ্য ছিলো মহান বিজয় দিবসের উপর নির্মিত ল্যাজার শো। এছাড়াও স্থানীয় প্রবাসী
শিল্পীদের পরিবেশনায় একক গান, নৃত্য, দলীয় সংগীত পরিবেশন করেন। এ দিকে বাংলাদেশ ইন্টারন্যাশাল স্কুল এন্ড
কলেজ বাংলা শাখায়
আলাদাভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে।পরে মহান স্বাধীনতা আন্দোলনে
শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোহা ও
মোনাজাত করা হয়।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন