জনপ্রিয়
ডেস্ক : আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'আমি মাদক, জঙ্গি,
ভুমিদস্যু ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। সে যে দলেরই হোক না কেন তাকে ছাড়
নাই। অনেকে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে পোষ্টার বানিয়ে আমার লোক হয়ে যায়। কাউকেই ছাড়
নেই। আমি তো সবাইকে চিনি না, আমাকে চিনিয়ে দিবেন। আমি নিজে এর ব্যবস্থা নেব। প্রশাসনকে
বলবেন। যদি প্রশাসন কিছু না করে তা হলে আমি করব। আমি শামীম ওসমান একাই যথেষ্ট। মাদকের
কুফলের কারণে ঐশি তার বাবা মাকে হত্যা করে। মাদক খাওয়া বা বেচা দুটিই অপরাধ। মাদক যারা
খায় তারা সমাজের ক্যান্সার। আর যারা বেঁচে তারা দেশ ও সমাজের শত্রু।' তিনি নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের মেয়র আইভীর সমালোচনা করে তিনি বলেন, সে কাজ করেও না, আবার করতে সহযোগিতাও
করে না। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় রাজউকের ৫০০ বিঘা জমি অধিগ্রহণের
সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন। জালকুঁড়ি ভূমি রক্ষা কমিটির আহবায়ক বদিউজ্জামান বদু’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শামীম ওসমান বলেন,
৫০০ বিঘা জমি বাঁচানোর জন্য আন্দোলন করার দরকার নাই। আমি এমপি শামীম ওসমান থাকতে কেউ
জমি নিতে পারবে না। তবে আধুনিক নগরায়ন হলে জমির দাম বাড়ে ১০ গুণ। সিদ্ধিরগঞ্জের এই
এলাকাগুলোতে অপরিকল্পিত নগরী গড়ে উঠছে। সঠিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজউকের প্রয়োজন
আছে। তবে সেটা হবে স্থানীয় জনগণের সাথে আলোচনার মাধ্যমে। উপস্থিত যুবকদের উদ্দেশে করে
তিনি বলেন, ‘শামীম ভাই’, ‘শামীম ভাই’- বলে চিৎকার করে লাভ নাই। বাবা-মার দোয়া না-ও। বাবা মায়ের
দোয়া ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে
যদি ছোট বোন আইভি না থাকে তাহলে সিদ্ধিরগঞ্জে ব্যাপক উন্নতি করা সম্ভব হবে। কেননা সে
কাজ করেও না, আবার করতে সহযোগিতাও করে না। সিটি মেয়র যদি আমার পছন্দের কেউ হয়, তাহলে
সিদ্ধিরগঞ্জে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে। সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত রেললাইন উঠিয়ে
রাস্তা বানানো হবে। চাঁনমাড়িতে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ বানানোর পরিকল্পনা আছে। যেখানে
একসাথে ১ লাখ লোক নামাজ আদায় করতে পারবে। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহামন, সাধারণ সম্পাদক ইয়াছিন
মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, মজিবুর রহমান প্রধান, আব্দুস
সামাদ বেপারী, ভূমি রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক সামছুল আলম বাচ্চু, এডভোকেট শাহজাদা
দেওয়ান, সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
'শামীম ভাই''শামীম ভাই' বলে চিৎকার করে লাভ নাই
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন