বকুল খান, : স্পেনের মাদ্রিদে জমকালো ও আনন্দ
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক
সন্ধ্যা। গত ১৩ জানুয়ারী মাদ্রিদের একটি
অভিজাত ইকো হলে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে
বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন,
ঐতিহ্য সমৃদ্ধ বিক্রমপুর-মুন্সিগঞ্জবাসীর ভ্রাতৃত্ব,
সম্প্রিতি, সৌহার্দ্য প্রবাসে ও ছড়িয়ে দিতে হবে। আঞ্চলিক সংগঠনগুলোর ভিত্তি মজবুত হলে
সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন । বিক্রমপুর-মুন্সিগঞ্জ
সমিতির প্রেসিডেন্ট গোলাম মুস্তফা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও
সেলিম মিয়ার
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা আক্তার হোসেন আতা, মজিবুর
রহমান ববি, মাহবুবুর রহমান ঝনটু , মোঃ ইসলাম, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম স্বাধীন,
শাহিন আহমেদ, আল-আমিন, তুহিন আহমেদ কাইউম,শাহ আলম,সেলিম হাসান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা
বক্তব্য রাখেন, সামি দেওআন, সুমন নুর, রানা, প্রমুখ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন,
খোরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান,,এস ও আই রবিন,কাম্রুজ্জামান সুন্দর,আল আমিন,মিজানুর
রহমান বিপ্লব,জাকির হুসেন,রিজভি আলম,বেলাল আহ্্মেদ,সি খসরু,মুরশেদ আলম তাহের,মাহফুজুল
হক ,এস নাসিম,দবির আহমেদ তালুকদার,শ্যামল বিল্কিস খান,মোঃ আক্কাস, আব্দুল কাইউম মাসুক,নিজাম
মুন্সি। সুশৃঙ্খল ও গোছান ভাবে সাজানো জন্য, অনুষ্ঠানের আয়জকদের ভূয়সী
প্রশংসা করেন। সাংস্কৃতিক পবে,মনমাতানো গান পরিবেশন করেন,জিনাত শফিক,মজিবুর রহমান
ববি এবং রিমিক্স ড্যান্সে অংশ নেয় বলিউড ড্যান্স গ্রুপ মাদ্রিদ।
ভিডিও
দেখতে ক্লিক করুন :


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন