রনি মোহাম্মদ,(লিসবন,পর্তুগাল) : ব্যাপক উৎসব ও উদ্দীপনার
মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে পালিত হলো বিশ্ব নারী দিবস। ''নারীর বিরুদ্ধে সহিংসতা'' এই প্রতিপাদ্দ নিয়ে
লিসবনের
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব নারী দিবস
উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকারের আদায়ের সংগ্রামের ইতিহাসের উপর দেখানো
হয় একটি প্রামান্য চিত্র। শারমিন মৌ এবং জেসিকা লোপেজ
''নারীর
বিরুদ্ধে সহিংসতার'' উপর ইংরেজী, পর্তুগীজ, স্পেনেশ, ভাষায়
শুভেচছা বক্তব্যে বলেন, নারীর অধিকার আদায়ের আন্দোলন
শুরুর পর থেকে প্রায় ১০৬ বছর পার হয়ে গেছে। মজুরি বৈষম্য
কিংবা কাজের অমানবিক পরিবেশের
অবস্থারও তো এখনো পরিবর্তন হয়নি, যার জন্য দু’শ বছর আগে
নিউইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা শ্রমিকরা। দুশো বছরে আকাশ সমান পরিবর্তন এসেছে
পৃথিবীতে, শুধু নারীর জীবনের পরিবর্তন হয়নি। তাই তো এই দিবসে, প্রচণ্ড পুরুষতান্ত্রিক পুরুষটিও কোনো নারীকে ফুল দিয়ে সম্মান জানায়,
ঠিক পরের দিনই ‘খেলা হবে’ বলে পেশিশক্তির পৌরুষ
নিয়ে হাজির হয়,
তখন নারী দিবসের চেয়ে হাস্যকর বলে আর কিছু থাকে না। বিশ্ব
প্রতিবছর হাজার হাজার নারী ধর্ষিত হয়, খবরের কাগজে ছাপা
হয়েও বাতাসে মিলিয়ে যায় অসংখ্য লাঞ্ছিত, নিগৃহিত,
ধর্ষিত, আক্রান্ত, নিহত
নারী-কন্যার কাহিনী, সেই সকল দেশে নারীর নামে বিশেষ দিবস
পালন হাস্যকর ! এরপর ''নারীর
বিরুদ্ধে সহিংসতার'' উপর ইতালি, ফ্রান্স,
স্পেন, চীন, ব্রাজিল,
এ্যাঙ্গোলা,
কাপে ভের্দে, বাংলাদেশ, গিনিবিসাও, মরক্কো, লুক্সেমবার্গ সহ বিভিন্ন দেশের
ইমিগ্রেন্টেদের নিয়ে মঞ্চস্ত হয় একটি নাটক।











কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন